
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বকাপে আরেকটি থ্রিলারে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাধভাঙ্গা উল্লাসে মুহূর্তটি উদযাপন করেছেন মেসিরা। তবে তাদের একটি কাণ্ডকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, যা শাস্তি বা জরিমানার মুখে ফেলতে পারে আর্জেন্টিনার খেলোয়াড়দের।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে উদযাপনের সময় লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লে সেলসোরা সমর্থকদের উদ্দেশে একটি ব্যানার তুলে ধরেন। পাশেই ছিলেন অধিনায়ক মেসি।
সেই ব্যানারে লেখা ছিল, ‘মালভিনাস আর্জেন্টিনার।’ এটি ছিল দীর্ঘদিনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিয়ে বিরোধকে ঘিরে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। ৭৪ দিনের সেই যুদ্ধে প্রাণ হারান ৯০০ জনেরও বেশি মানুষ। এর মধ্যে আর্জেন্টাইন ছিলেন ৬৪৯ জন, আর ২৫৫ জন ছিলেন ব্রিটিশ।
১৯৮৬ বিশ্বকাপে দুই দেশের ম্যাচে প্রয়াত দিয়েগো ম্যারাডোনা প্রথম টেনে আনেন সেই যুদ্ধের রেশ। তারই ধারায় ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে মালভিনাসকে নিজেদের দাবি করে ব্যানার তুলে ধরে আর্জেন্টিনার খেলোয়াড়রা। আর এখানেই বেঁধেছে বিপত্তি।
কারণ এই ঘটনায় ফিফার পক্ষ থেকে শাস্তির ঝুঁকিও রয়েছে। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, ম্যাচ শুরুর আগে বা পরে স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক ব্যানার, পতাকা বা অন্য কোনো সামগ্রী প্রদর্শন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফলে ফাইনালের আগেই শাস্তি পেতে পারেন লিসান্দ্রো ও লে সেলসো।
আর্জেন্টিনা দলের বিশ্বকাপে রাজনৈতিক বার্তা নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়কে উদযাপনের সময় গাইতে শোনা যায়, “মালভিনাসের জন্য, দিয়েগোর (ম্যারাডোনা) জন্য, আর লিওর শেষ বিশ্বকাপের জন্য।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প