Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ইরানে আমেরিকার হামলার হুমকি নিয়ে যা বলল রাশিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮: ৫৩
ইরানে আমেরিকার হামলার হুমকি নিয়ে যা বলল রাশিয়া

আমেরিকাকে দেওয়া এক কঠোর সতর্কবার্তায় রাশিয়া বলেছে , ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়। এছাড়া তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তথাকথিত বিধ্বংসী বাহ্যিক হস্তক্ষেপের তীব্র সমালোচনাও করেছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিস্তারিত কিছু না জানিয়েই প্রতিশ্রুতি দেন যে, সাহায্য আসছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ‘‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। নিজেদের প্রতিষ্ঠানগুলোর দখল নিন!!! খুনি ও অত্যাচারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য চুকাতে হবে। বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।’’

Advertisement
Advertisement
Advertisement
সাগরে চীন-ইরান-রাশিয়ার মহড়া, নতুন বার্তাChina Iran Russia

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন , আমেরিকা আক্রমণ করলে তেহরান পাল্টা আঘাত হানবে। তিনি বলেন, ‘‘আমাদের ওপর যে কোনো ধরনের হামলার আমরা শক্তিশালী জবাব দেব এবং কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি এবং যেসব দেশ ওয়াশিংটনের কর্মকাণ্ডে সুবিধা করে দেবে, তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার ফলে গত যুদ্ধের তুলনায় আমাদের প্রতিরক্ষা পরিস্থিতি বেশ ভালো অবস্থানে রয়েছে।’’

আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ মঙ্গলবার জানিয়েছে যে, ইরানের ৩১টি প্রদেশের সব কটিতেই ৬০০-র বেশি বিক্ষোভ সংঘটিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন।

ইরানি মুদ্রা রিয়ালের দরপতন ইরানে ব্যাপক অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। মাংস, চাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। দেশটি বর্তমানে প্রায় ৪০ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে।

ডিসেম্বরের শেষের দিকে তেহরানের ব্যবসায়ীদের মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অর্থনৈতিক ইস্যুতে বিক্ষোভ শুরু হলেও, আন্দোলনকারীরা দ্রুত সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন।

বিষয়: রাশিয়াআমেরিকাহামলাইরানভ্লাদিমির পুতিন
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ২

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৩

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৪

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ৫

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।