
খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক
খুলনা নগরীর একটি হোটল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করেছে পুলিশ।
ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এদিকে উল্টো চিত্র দেখা গেছে বাংলাদেশে, বেড়েছে তেলের দাম।
আজ সোমবার থেকে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এদিন বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম কমেছে। ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত ২টা ১৩ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। এতে দাম কমেছে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ।
অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক
খুলনা নগরীর একটি হোটল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করেছে পুলিশ।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে এর সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়। আজ রোববার সভা শেষে বিসিবি জানিয়ে

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।