Advertisement

ভারতের মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ভারতের মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু
মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম অসুস্থদের দেখতে হাসপাতালে যান। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জনের বেশি মানুষ।

Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইয়ুমনাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইয়ুমনাম দুটি হাসপাতাল পরিদর্শন করেন, যেখানে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

Advertisement

পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, “রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে আমি হাসপাতাল দুটির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

আক্রান্ত জেলায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি মেডিকেল দল পাঠিয়েছে রাজ্য সরকার। দলটির সঙ্গে প্রয়োজনীয় ওষুধও পাঠানো হয়েছে।