Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার, আসবে জুলাইয়ে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২০: ৩৯
আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার, আসবে জুলাইয়ে

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

Advertisement
Advertisement
Advertisement

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক রিক্যুয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ৩ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের ২৯তম, ৩০তম ও ৩১তম এলএনজি আমদানি হিসেবে বিবেচিত এসব কার্গো আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। অগ্রিম আয়করসহ (এআইটি) এ তিনটি কার্গো আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১২ কোটি ৬০ লাখ টাকা।

অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালঅ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠান এক কার্গো করে এলএনজি সরবরাহ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিয়মিতভাবে এলএনজি আমদানির উদ্যোগ অব্যাহত রেখেছে।

বিষয়:

অর্থনীতিজ্বালানিবাংলাদেশসরকারএলএনজি
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।