Advertisement

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এক শিশু। ছবি: ইউএনবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০ শিশু।

Advertisement

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৩৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৪১ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫। এই সময়ে ১ হাজার ২০৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩৭০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৬৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।