Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কাকে বলা হচ্ছে ভারতের নতুন হাতেম তাই?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯: ৫৮
কাকে বলা হচ্ছে ভারতের নতুন হাতেম তাই?

ক্ষুধা কাকে বলে তা বই পড়ে বা সিনেমা দেখে নয়, নিজের জীবন থেকে জেনেছিলেন তিনি। তিনি নিজেও না খেয়ে থেকেছেন, অন্যের ফেলে দেওয়া কাপড় পরেছেন। সেই কষ্ট থেকেই তিনি ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

Advertisement
Advertisement
Advertisement

তার নাম—হুসেইন মানসুরী। তিনি একজন উদ্যোক্তা, সমাজসেবক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে বলা হচ্ছে ভারতের ‘নতুন হাতেম তাই’। কেননা তিনি এখন অসহায় মানুষের নির্ভরতার প্রতীক।

হুসেইন মানসুরীর শৈশব কেটেছে মুম্বাইয়ের মাহিম এলাকায়। তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে—তখন থেকেই পরিবারকে সাপোর্ট করতে কাজে নেমে পড়তে হয়। অভাব-অনটন থাকা সত্ত্বেও হুসেইন স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষাই দ্রারিদ্র্য থেকে বের হওয়ার উপায়। অনেক কষ্টে তিনি উচ্চশিক্ষা শেষ করেন।

২০১১ সালে একটি এয়ারলাইন কোম্পানিতে চাকরি পেয়ে যান। কিন্তু তিনি চাইছিলেন নিজের কিছু করবেন। চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন, প্রথমে একটি ব্রিজের নিচে পোশাকের স্টল দেন। এই ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে। তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটি ভিডিও।

Advertisement
Advertisement
Advertisement

একদিন তিনি একজন ক্লান্ত-দরিদ্র নারীকে চা কিনে দেন এবং তার সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলেন। এই ভিডিও ধারণ করেন হুসেইনের এক বন্ধু। কয়েক মাস পর হুসেইন সেই ভিডিওটির সঙ্গে মানুষকে বিনয়ী ও মানবিক হওয়ার বার্তাজুড়ে দিয়ে অনলাইনে শেয়ার করেন। ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে। হু হু করে বাড়তে থাকে তার ফলোয়ার। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, তিনি ভালোবাসা বিলিয়েছেন, তার দর্শকরাও তাকে দুহাত খুলে সমর্থন দিয়ে গেছেন। তার একেকটি মানবিক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে।

এখন ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা কমপক্ষে ১৮ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় ২ কোটি ৫ লাখ। আর ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৮১ লাখেরও বেশি।

এই গল্প শুধু একজন মানুষের নয়। এই গল্প প্রমাণ করে, জীবনের সবচেয়ে বড় কষ্টকেও সবচেয়ে বড় মানবিক শক্তিতে পরিণত করা সম্ভব। এ জন্য শুধু দরকার হুসেইন মানসুরীর মতো আত্মবিশ্বাস। যে মানুষ একদিন ক্ষুধার জ্বালায় কেঁদেছেন, আজ সে-ই অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস ও টাইমস অব ইন্ডিয়া

বিষয়: ইনফ্লুয়েন্সারসোশ্যাল মিডিয়াদারিদ্র্যউদ্যোক্তাভারত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প