কেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধ স্বৈরাচারী সিদ্ধান্ত: ডাকসু ভিপি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধ স্বৈরাচারী সিদ্ধান্ত: ডাকসু ভিপি
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: চরচা

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথ বলেন।

মোবাইল ফোন ব্যবহারের সিদ্ধান্তকে তিনি দ্রুত বাতিলের দাবি জানিয়েছে সিইসির কাছে। একই সঙ্গে তিনি বলেন, ভোটের আমেজ নষ্ট করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।

বিএনসিসি প্রসঙ্গে তিনি বলেন, বিএনসিসি প্রতিটি ক্যাম্পাসে একটি সুসংগঠিত ও প্রশিক্ষিত ফোর্স। তাই নির্বাচনে পুলিশ–বিজিবির পাশাপাশি বিএনসিসিকেও রাখার আহ্বান জানান ডাকসু ভিপি।

এই নেতা আরও বলেন, “কেউ ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জিততে পারবে না। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং থামাতে রাজপথে থাকবে তরুনরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছু লক্ষ রাখা হচ্ছে।”

সাদিক কায়েম জানান, সিইসির কাছে তারা স্পষ্টভাবে জানিয়েছেন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। পরে তিনি আরও জানান, নির্বাচন কমিশনার তাদের আশ্বস্ত করেছেন যে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।

সম্পর্কিত