
মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার
৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
চরচা ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
আজ রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। আজ সকালে নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর ইউএনবির।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিচু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। এতে কয়েক হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে জেলার অপর দুটি প্রধান নদী মহানন্দা ও পুনর্ভবার পানি আরও বেড়েছে।
মহানন্দা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়েছে। নদীটির পানি বিপৎসীমার ১ দশমিক ০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে এবং বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, আরও তিন দিন বর্তমান অবস্থায় থাকার পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে উজান থেকে পানির ঢল আসায় তিনটি নদীর পানি বাড়ে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের কিছু নিচু এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার
৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় যশোরের বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে।

চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও করি: ট্রাম্প
গত জুলাইয়ে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। ওই হামলায় চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল
সৌদি আরবে হুতিদের নতুন করে হামলা এবং জাহাজে ইরানি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকায় আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।