
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

খুলনা নগরীর একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কমার্স কলেজের বিপরীতে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ৮ থেকে ১০ জন ব্যক্তি মুখোশ পরে সন্ধানী ক্লিনিকের ভেতরে ঢুকে। এসময় তারা ক্লিনিকের দুই চিকিৎসকের চেম্বারের সমানের গ্লাস ভংচুর করে। ক্যাশ কাউন্টারের সামনে হামলা চালায়। সেখানকার সব গ্লাস ভাংচুর করে। এরপর তারা ক্লিনিক থেকে বের হয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে হেঁটে বাবুখান রোডের দিকে চলে যায়।
এর আগে তারা ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী ইকবাল হোসেনের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্লিনিকের কর্মকর্তা সুরেশ রায় আহত হন।

ক্লিনিকের সুপারভাইজার কল্যাণী চরচাকে বলেন, ‘‘রাতে স্বাভাবিকভাবে কাজ করছিলাম। রাত সাড়ে ৯টার দিকে মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সামনে থেকে ভাংচুর চালাতে চালাতে ক্যাশ কাউন্টারের সামেন এসে আক্রমণ করলে আমরা বাইরে বের হয়ে যাই।’’ তবে কী কারণে এই হামলা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ক্লিনিকের কর্তৃপক্ষের কাউকে এখনও পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। জড়িত যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।’’

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজধানীতে হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাজধানীর শাহবগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার প্রকাশিত হবে এইচএসসির ফল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।