
বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
চরচা ডেস্ক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।
গতকাল শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সাইয়েদ আখতারুজ্জামান। এতে আরও বলা হয়, ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই সারা দেশে একযোগে শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী নিবন্ধন করে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজধানীতে হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাজধানীর শাহবগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

খুলনায় ক্লিনিকে ভাংচুর, ফাঁকা গুলি
খুলনা নগরীর একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার
বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নতুন রূপ দিতে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।