
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।
রাজধানীর শাহবগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম নুরুন্নবী। তিনি গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকানে কাজ করেন।
নুরুন্নবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, “আমার স্ত্রী পারুল আক্তার (৪৫) জরায়ু টিউমারের চিকিৎসার জন্য ৫/৬ দিন আগে হাসপাতালে ভর্তি হন। ২৮ তারিখে অপারেশন হওয়ার কথা ছিল। তিনি হাসপাতালের ৮ম তলার একটি ওয়ার্ডে চিকিৎসাধীন।”
নুরুন্নবী বলেন, “আমার মেয়ে বাইরে ছিল, বাইরে থেকে এসে মাকে বলে মা ভাত দাও ক্ষুধা লেগেছে। পরে মেয়ে ভাত খেয়ে হাসপাতালের শয্যার থেকে সামান্য একটু দূরে কোমর সমান একটি বড় জানালার মত জায়গা ছিল সেখানে গিয়ে বসেছে। এসময় আমার স্ত্রী নিচে বসে ভাত খাচ্ছিল। তখন মেয়ে জানালা দিয়ে নিচে তাকিয়ে অসাবধানতাবশত পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার মেয়ে।”
তিনি আরও বলেন, “চিকিৎসকদের কাছে শুনেছি আমার মেয়ের ঘাড় ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে। কান দিয়ে রক্ত বের হয়েছে। তার ভেতরেও ক্ষতর সৃষ্টি হয়েছে। ভেতরেও অনেক রক্তক্ষরণ হয়েছে।”
নুরুন্নবী জানান, “আমি নিঃসন্তান ছিলাম। ৩ বছর বয়সে আমার কলিজাটাকে আমি দত্তক নিয়েছিলাম। কত আদরে মানুষ করেছি। আজ আমি সব হারালাম। কি নিয়ে বাঁচবো আমরা!”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে চরচাকে মৃত্যুর তথ্যি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনায় ক্লিনিকে ভাংচুর, ফাঁকা গুলি
খুলনা নগরীর একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার প্রকাশিত হবে এইচএসসির ফল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।