
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ রোরবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরূপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করে। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

রাজধানীতে হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাজধানীর শাহবগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

খুলনায় ক্লিনিকে ভাংচুর, ফাঁকা গুলি
খুলনা নগরীর একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার প্রকাশিত হবে এইচএসসির ফল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।