
আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?
বাজার ঘুরে দেখা যায়, বাস্তবতা ভিন্ন। এই সময়ে ২১০০ টাকায় কোনো ভোক্তা ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ শনিবার তিনি এ পদত্যাগপত্র পাঠান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ককরোচ জনতা পার্টি ও কেন্দ্রের মধ্যে তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে ধর্মেন্দ্র তার এক্স হ্যান্ডেলে পদত্যাগের খবর জানান।
দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের মূল দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
সিজেপি এবং কেন্দ্রের মধ্যে আলোচনাটি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়েছিল। আজ শনিবার সকালে সিজেপি স্পষ্টভাবে জানিয়েছিল, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে সরাতে অস্বীকার করে, তবে কোনো আলোচনা হতে পারে না।
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে সরকার আন্দোলনকারীদের উত্থাপিত সমস্ত দাবি পূরণ করেছে।
প্রধান দাবিগুলো ছিল:
গতকাল শুক্রবার আলোচনার সময় কেন্দ্র সিজেপিকে শেষের দুটি দাবির বিষয়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু পদত্যাগের দাবির বিষয়ে নীরব ছিল।
নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক্স পোস্টে প্রধান বলেন, ‘‘এই দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করাই আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক সংকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক নেতৃত্বের অধীনে দেশকে সেবা করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছিল, তার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর সাথে সাথেই দিল্লির যন্তর মন্তরের আন্দোলনস্থল উল্লাসে ফেটে পড়ে।
এই পদত্যাগের খবরের প্রতিক্রিয়া জানিয়ে সিজেপি পোস্ট করেছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’।

আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?
বাজার ঘুরে দেখা যায়, বাস্তবতা ভিন্ন। এই সময়ে ২১০০ টাকায় কোনো ভোক্তা ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর
ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে আসা ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা

কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু
কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা জানা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।