Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক সমাজের ক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৭
সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক সমাজের ক্ষোভ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটেৎশ। ছবি:সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও পেশীশক্তির প্রভাব খাটিয়ে জমি দখল, বাড়ি দখল, চরের খাস জমি দখল, সহিংস হামলা ও চাঁদাবাজির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিক। এ সব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির স্পষ্ট লক্ষণ হিসেবে চিহ্নিত করে তারা অবিলম্বে এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

নাগরিক সমাজের পক্ষে পাঠোনো এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও দখলদারিত্বের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সেবাদানকারী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা ও ভাঙচুর, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কয়েকশ মানুষের তাণ্ডব ও সম্পত্তি লুটপাট এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ক্ষমতাসীন দলের পরিচয়ধারীদের চাঁদাবাজির ঘটনায় অসন্তোষ ব্যক্ত করা হয়। একই সাথে পটুয়াখালী, নোয়াখালী ও ভোলার চর এলাকাগুলোয় ভূমিহীনদের উচ্ছেদ করে খাস জমি দখলের ঘটনায় ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শাসক দলসহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া, পতিত সরকারের সশস্ত্র অনুসারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রীর আইনশৃঙ্খলা উন্নতির দাবি বাস্তবতার সাথে মিলছে না উল্লেখ করে বলা হয়, অতীতের স্বৈরাচারী শাসনের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে।

এই চরম উদ্ভূত পরিস্থিতিতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তি, বাহিনী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ, সুলতানা কামাল, খুশী কবির, ড. ইফতেখারুজ্জামান, শিরীন পারভিন হক, আবু সাঈদ খান, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলম, শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সামিনা লুৎফা, ড. সুমাইয়া খায়ের, ড. গীতি আরা নাসরীন, ড. জোবাইদা নাসরীন, ভিজিটিং প্রফেসর ড. স্বপন আদনান, তাসনিম সিরাজ মাহবুব, ড. নোভা আহমেদ, ড. ফিরদৌস আজিম, লেখক রেহনুমা আহমেদ, সাঈদ ফেরদৌস, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ডা. নায়লা খান, মানবাধিকারকর্মী নুর খান, পাভেল পার্থ, ড. ঈশিতা দস্তিদার, মনিন্দ্র কুমার নাথ, রোজিনা বেগম, জাকির হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, সালেহ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, শাহেদ কায়েস, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ এবং মুক্তাশ্রী চাকমা।

বিষয়: বিবৃতিনাগরিক সমাজচাঁদাবাজিদখলহামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী