Advertisement

বাজেট কোনো দলের জন্য করা হয়নি: অর্থমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বাজেট কোনো দলের জন্য করা হয়নি: অর্থমন্ত্রী

বাজেট কোনো দলের জন্য করা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “বাজেটে কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নাই। ​আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ফিন্যান্সিয়াল সেক্টরের কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না। এটা পরিষ্কার করে বলছি। করব না। বাজেট হচ্ছে সকলের জন্য।”

মন্ত্রী বলেন, কালকে (১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের সময়) দীর্ঘ বক্তৃতায় কী বললাম? বাজেট কাদের জন্য? বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে।”

Advertisement

অর্থমন্ত্রী বলেন, “কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি, প্রত্যেকটা মানুষের নিডের জন্য, ইনক্লুডিং একটা লোক থিয়েটার আর্টিস্টের কথা বলছি আমি, আমি একজন গ্রামের যে কামার, কুমার তার কথাও বলছি। আমরা কিন্তু ফিল্মের কথা, মিউজিকের কথা বলছি, আমরা একটা কৃষকের কথা বলছি, আমরা মহিলার কথা বলছি, বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই। সুতরাং দলের প্রয়োজন নাই।”

সামাজিক নিরাপত্তা খাতের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, “​আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিয়েছি, এখানে কোনো বিএনপি নেতাকর্মীকে সম্পৃক্ত করা হয় নাই। এটা আমি পরিষ্কার করে বলছি। ডিরেক্টলি গভর্নমেন্ট অফিশিয়ালরা একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছে। এই লিস্টে সব দলের লোক আছে।”