চরচা ডেস্ক

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈশ্বিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেছেন, দুর্বল হয়ে পড়া আন্তর্জাতিক চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, প্রতিটি দেশের শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে এবং এর প্রতি পূর্ণ সমর্থন জানানো উচিত। তিনি উল্লেখ করেন, শুধু মিয়ানমার নয়, এ বছর ইউরোপ, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তেই সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থানরত দেশগুলোর পারমাণবিক অস্ত্রধারী শক্তিগুলো পরস্পরের এত কাছাকাছি থাকায় এ অঞ্চলে নিরস্ত্রীকরণ আরও বেশি জরুরি।
প্রধান উপদেষ্টা বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগ দিয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
ভাষণে মুহাম্মদ ইউনূস পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র