Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৬: ৩৬
ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশালে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের মানববন্ধন। ছবি: চরচা

অতি প্রয়োজনীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে প্রগতিশীল রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

Advertisement
Advertisement
Advertisement

দেওয়ান আবদুর রশিদ বলেন, “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অতি জরুরী ওষুধের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখতে কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

টেকসই জ্বালানি নীতির দাবি জানিয়ে তিনি বলেন, “বর্তমান জ্বালানি সংকট মূলত আমদানিনির্ভর নীতির ফল। দেশীয় গ্যাস অনুসন্ধান অবহেলিত হয়েছে এবং বাপেক্সকে দুর্বল করা হয়েছে। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সৌর ও বায়ুশক্তির বিকেন্দ্রীভূত ব্যবহার এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করতে হবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সমালোচনা করে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, “এ চুক্তির ফলে দেশের আর্থিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে। শুল্ক ছাড়ের বিনিময়ে বিভিন্ন শর্ত মানতে গিয়ে বাংলাদেশের সার্বভৌম নীতি নির্ধারণের সক্ষমতা এবং স্থানীয় শিল্পখাত ঝুঁকিতে পড়তে পারে।”

দেওয়ান আবদুর রশিদ আরও বলেন, “শুল্কমুক্ত মার্কিন পণ্য দেশের বাজারে প্রবেশ করলে ছোট ও মাঝারি শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়বে। ভবিষ্যতে বাণিজ্য, জ্বালানি ও ডিজিটাল খাতে বিভিন্ন শর্ত পালনের বাধ্যবাধকতা তৈরি হলে দেশের নীতিনির্ধারণী স্বকীয়তা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।”

এ কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত ওই চুক্তি সংসদে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সংশোধনের দাবি জানান দেওয়ান আবদুর রশিদ।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক হাছিব আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

বিষয়: গণসংহতি আন্দোলনওষুধমানববন্ধনবরিশালবাণিজ্যচুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।