Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্যাটিং ব্যর্থতার পরও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন শরীফুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৩: ৫৮
ব্যাটিং ব্যর্থতার পরও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন শরীফুল
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নময় টেস্ট অভিষেক তো এমনই হওয়া উচিত। পেস বোলারদের আদর্শ উইকেটে বাংলাদেশকে একশর আগেই গুটিয়ে অস্ট্রেলিয়ার চোখ যখন বড় লিডের দিকে, তখনই ডানা মেললেন শরীফুল ইসলাম। সুইং, ওবল-সিম আর বাউন্সের মিশেলে দম ফেলতে দিলেন না প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরও। নাটকীয় প্রথম দিনে তাই দারুণভাবেই ম্যাচে ফিরে এসেছে নাজমুল হোসেনের দল।

Advertisement

মিচেল স্টার্কের তোপের মুখে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। দিনের খেলা শেষে ১৬৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। লিড অবশ্য হয়ে গেছে ১০১ রানের।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়েছিল বলেই কিছুটা আশার আলোও দেখা যাচ্ছিল। কারণ, উইকেটে পেসারদের জন্য তখনও অনেক কিছু ছিল আর বাংলাদেশের পেসাররা আছেন দারুণ ছন্দে।

তবে অস্ট্রেলিয়ার জন্য চমক হয়ে আসেন শরীফুল। তাসকিন আহমেদ প্রথমে ম্যাট রেনশোকে আউট করার পর চেপে ধরেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। ট্রাভিস হেডকে (২২) বোল্ড করেন প্রথমে। এরপর মার্নাস লাবুশেনও (৪) তার শিকার হন।

ম্যাকাইয়ে বাংলাদেশকে বাস্তবতা দেখাল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বাংলাদেশের চারজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে।

এরপর অবশ্য স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে দারুণ একটা জুটিতে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন। ফিরতি স্পেলে এসে স্মিথকে (৪৪) সাজঘরের পথ দেখান বাঁহাতি এই পেসার।

অ্যালেক্স কেয়ারিকে মাঝে মেহেদি হাসান মিরাজ থামান ৫ রানে। ঠিক এক ওভারে জোড়া আঘাতে অস্ট্রেলিয়াকে চোখ রাঙান শরীফুল। ইনিংসে পূর্ণ হয় পাঁচ উইকেট।

এরপর স্টার্ককে বোল্ড করে অস্ট্রেলিয়াকেও অল্পে অলআউট করার আশা জাগান। তবে গ্রিন (৫১) আর সেটা হতে দেননি। নাথান লায়নকে নিয়ে অবিচ্ছিন্ন ১৭ রানের জুটিতে শেষ করেন দিনের খেলা।

ম্যাকাইয়ের উইকেটে যা ভাবা হয়েছিল, প্রথম দিনে তার চেয়েও বেশি সহায়তা পেয়েছেন পেসাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পড়তে হয় অগ্নিপরীক্ষার মুখে, যেখানে প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান স্টার্ক।

সেই শুরু, পরবর্তী কয়েক ওভারে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারে ধস নামান স্টার্ক। অবিশ্বাস্য এক স্পেলে মাত্র ৪ রান দিয়ে নেন ৫ উইকেট। ২১ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের আর শুরুর সেই ধাক্কা সামাল দিতে পারেনি।

৩৯ রানে চলে গিয়েছিল ৯ উইকেট। শেষ উইকেটে তাইজুল ইসলাম ও ইনিংসে সর্বোচ্চ রান করা শরীফুল ইসলামের ২৫ রানের জুটিতে কিছুটা মান রক্ষা হয় বাংলাদেশের। এরপর বল হাতেও দলকে ম্যাচে ধরে রেখেছেন সেই শরীফুলই।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।