
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
চরচা ডেস্ক

গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রীয় পর্যটন এলাকায় বিস্ফোরণের পর একটি আবাসিক ভবন ধসে এক নারী নিহত এবং পাঁচজন নিখোঁজ রয়েছে বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
শুক্রবারের বিস্ফোরণে প্লাকার এলাকায় একটি দোতলা ভবন ধ্বংস হয়ে যায়। এলাকাটি এথেন্সের অ্যাক্রোপলিস ও জিউসের মন্দিরসহ পর্যটকদের কাছে জনপ্রিয় কয়েকটি স্থানের কাছে অবস্থিত। বিস্ফোরণে তিনজন আহত হওয়ার পাশাপাশি আশপাশের বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উদ্ধারকারী কুকুরের সহায়তায় জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে ভবনের এক অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক প্রবীণ দম্পতি এবং অন্য আরেকটি অ্যাপার্টমেন্টে থাকা চার পর্যটকের সন্ধান করছিলেন। শনিবার সকালে ধ্বংসস্তূপ সরানোর সময় তারা এক তরুণীর মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ভবনটি এখন বেঁকে যাওয়া ধাতব কাঠামো, ভাঙা বারান্দা ও ঝুলে থাকা কংক্রিটের স্ল্যাবে পরিণত হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, পর্যটকদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে তাদের একটি ফ্লাইট ধরার কথা ছিল এবং সে কারণে তাদের ওই সময়ের মধ্যে হোটেল ছাড়ার কথা। কিন্তু তারা সেখানে উপস্থিত হননি।
হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনে ভরা ওই এলাকায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এথেন্সের মেয়র হারিস দুকাস শুক্রবার বলেন, গ্যাস অবকাঠামোর সঙ্গে এর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “ভয়াবহভাবে কিছু একটা ভুল হয়েছে।”

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।