Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৪
২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ
লিঙ্গভিত্তিক সহিংসতা ও নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্স জানিয়েছে, নিহত নারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজনের মরদেহ পোশাকে আবৃত ছিল না এবং যৌন নির্যাতনের লক্ষণ দেখা গিয়েছিল।

নিহতদের মধ্যে এলিজাবেথ মোসেলাকগমো (৩৮) নামের একজন অ্যাথলেটও রয়েছেন। তিনি দৌড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর তার মৃতদেহ পাওয়া যায়। আজ শনিবার এক দৌড় আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ ও তার প্রতি সম্মান জানানো হয়।

দৌড়ে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বলন করেন আর একটি ব্যানার বহন করেন, যেটিতে লেখা ছিল, “যথেষ্ট হয়েছে, নারী হত্যা বন্ধ করুন।”

Advertisement
Advertisement
Advertisement

দৌঁড়ে অংশগ্রহণকারীরা সবাই কালো পোশাক পরে এসেছিলেন। তাদের মধ্যে একজন লেরাতো লেন্তসেলা বলেন, “আমাদের এখানে আসার কারণ হলো, আমরা একজন দৌড়বিদকে হারিয়েছি। কিন্তু আমরা কোনো জায়গায়ই নিরাপদ নই।”

‘সর্বাত্মক যুদ্ধের’ মধ্যেও যেভাবে টিকে আছেন তিনিChairman of the Board at Tata Sons, Natarajan Chandrasekaran–Reuters

এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে। ২০২৫ সালে দেশটিতে লিঙ্গভিত্তিক সহিংসতাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করা হয়। অনেক নারী বলছেন, বাড়তি মনোযোগ ও সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের নিরাপত্তা বোধের ক্ষেত্রে খুব একটা উন্নতি হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত বৃহস্পতিবার বলেছেন, “দক্ষিণ আফ্রিকা এ ধরনের সহিংসতা অনুমোদন করতে পারে না। তদন্তের ক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না।”

কিন্তু দুর্নীতি ও সম্পদের সীমাবদ্ধতার কারণে দক্ষিণ আফ্রিকার পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। দেশটিতে গড়ে প্রতি ১০টি খুনের মধ্যে মাত্র একটির রহস্য উদঘাটিত হয়।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশের এক বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নারী। সম্প্রতি পুলিশ নারীদের একা চলাচলের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ নিয়ে ‘উইমেন ফর চেইঞ্জ’ নামের একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানানো বিবৃতিতে লিখেছে,“আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ওপরই ঠেলে দেওয়া বন্ধ করুন। এরকম নির্যাতন থেকে কীভাবে বাঁচবে আর এমন ঘটনার পরবর্তী শিকার না হওয়া কীভাবে নিশ্চিত করবে–এই চিন্তাকে কেন্দ্র করেই একজন নারীর জীবন কেটে যেতে পারে না।”

নয় নারীকে মেরে ফেলার প্রতিবাদে আজ কেপটাউনে একটি স্মরণসভার আয়োজন করে উইমেন ফর চেইঞ্জ নামের সংগঠনটি।

বিষয়: নারীপ্রতিবাদহত্যাকাণ্ডহত্যাবিক্ষোভদক্ষিণ আফ্রিকা
সর্বশেষ
  • ১

    ২৫ ম্যাচে ২২ হার, এবার ভারত-বাধা পেরোবে বাংলাদেশ?

  • ২

    ৬ মাসে শেষ ১৪ পরিবার, শুধুই মৃত্যু নাকি হত্যা?

  • ৩

    ২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ

  • ৪

    এনসিটি ইজারা স্থগিত ও মামলা প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম

  • ৫

    মেসে আরেকজনের খাবার খেয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সম্পর্কিত
  • ২৫ ম্যাচে ২২ হার, এবার ভারত-বাধা পেরোবে বাংলাদেশ?

    ২৫ ম্যাচে ২২ হার, এবার ভারত-বাধা পেরোবে বাংলাদেশ?

    সম্প্রতি শেষ হওয়া নারী এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই রেশ না কাটতেই আবারও দলটির সামনে নিগার সুলতানার দল এবং সেটাও সেমিফাইনালের মঞ্চেই। কোনো ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নিলেও তাই বাংলাদেশকে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে।

  • এনসিটি ইজারা স্থগিত ও মামলা প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম

    এনসিটি ইজারা স্থগিত ও মামলা প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল’ ও ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। একই সঙ্গে আন্দোলনকারী বন্দরকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে

  • মেসে আরেকজনের খাবার খেয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মেসে আরেকজনের খাবার খেয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    খুলনায় আরেকজনের খাবার খেয়ে ফেলায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে মেসের অন্য শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে চারতলার একটি মেসে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

  • সূত্রাপুরে ময়লা পানি নিয়ে বিরোধ, পেট্রোলের আগুনে দগ্ধ ৫

    সূত্রাপুরে ময়লা পানি নিয়ে বিরোধ, পেট্রোলের আগুনে দগ্ধ ৫

    রাজধানীর সূত্রাপুরে জমে থাকা ময়লা পানি পরিষ্কার নিয়ে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরব ফেরত এক যুবকসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই