
২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে।
চরচা প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল’ ও ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। একই সঙ্গে আন্দোলনকারী বন্দরকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে দুই দিনের সময় বেঁধে দিয়েছে সংগঠন দুটি।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম ও চার দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়, তাদের উত্থাপিত দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার বিকেলে নিমতলা বিশ্বরোড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ‘‘সরকারের কাছে আমাদের অনুরোধ, বন্দরকর্মীদের সঙ্গে আলোচনা না করে ডিপি ওয়ার্ল্ডের ইজারা সংক্রান্ত কোনো চুক্তি সম্পাদন করবেন না। আমরা বন্দরের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে চাই এবং সরকারের সহায় শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী। কিন্তু সরকার বাধ্য করলে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’’
সংগঠনের অপর সমন্বয়ক ইব্রাহিম খোকন জোর দিয়ে বলেন, ‘‘চট্টগ্রাম বন্দর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। দেশি-বিদেশি কোনো চাপ বা স্বার্থের কাছে নতিস্বীকার করে টার্মিনাল ইজারা দেওয়া হলে শ্রমিক-কর্মচারীরা তা প্রতিহত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’’
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত চার দফা দাবির মধ্যে প্রধান দাবি দুটি হলো—
১. ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা।
২. পূর্ববর্তী আন্দোলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম বন্দরের নেতৃত্ববৃন্দসহ ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করা।
এছাড়া বিগত আওয়ামী লীগ আমল থেকে এনসিটি ইজারা প্রক্রিয়ার সঙ্গে জড়িত বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের অপসারণ এবং কৃত্রিম জনবল সংকট তৈরি করে টার্মিনাল প্রাইভেটাইজেশনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হয়।

২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে।

মেসে আরেকজনের খাবার খেয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনায় আরেকজনের খাবার খেয়ে ফেলায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে মেসের অন্য শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে চারতলার একটি মেসে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

সূত্রাপুরে ময়লা পানি নিয়ে বিরোধ, পেট্রোলের আগুনে দগ্ধ ৫
রাজধানীর সূত্রাপুরে জমে থাকা ময়লা পানি পরিষ্কার নিয়ে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরব ফেরত এক যুবকসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই

বাকেরগঞ্জে নামাজরত স্ত্রীসহ শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নামাজরত স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে উজ্জ্বল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।