
২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে।
চরচা প্রতিবেদক

মেয়েদের এশিয়া কাপে হারের স্মৃতিটা এখনো একেবারে তাজা। দশ দিনও হয়নি, মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। সেই রেশ না কাটতেই আবারও ভারতের সামনে পড়তে যাচ্ছে নিগার সুলতানার দল এবং সেটাও আরেকটা সেমিফাইনালেই–এবার এশিয়ান গেমসে। এবারও টি-টোয়েন্টি ম্যাচই! ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ১১টায়।
চীনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সেমিফাইনালে উঠে যান বাংলাদেশের মেয়েরা। সে হিসেবে কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেছেন নিগার সুলতানারা, তবে এখানে বাংলাদেশকে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে।
কঠিন কেন, সেটা বুঝতে পরিসংখ্যানে চোখ বুলালেই চলে! সর্বশেষ ম্যাচে, অর্থাৎ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। সেটাও টি-টোয়েন্টি ম্যাচই ছিল, তাতে ভারতের দেওয়া ১৫০ রানের টার্গেটে নেমে ৭ উইকেটে মাত্র ১০৯ রান করতে পেরেছিলেন দিলারা-সোবহানারা।
একদিক থেকে ওই ম্যাচটা কোনো ব্যতিক্রমও ছিল না। ভারতের মেয়েদের সামনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স তো এমনই। দুই দলের মুখোমুখি ২৫ ম্যাচে ভারত জিতেছে ২২ ম্যাচে। শেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
এ তো গেল ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের হিসাব, বাংলাদেশের মেয়েদের জন্য আগামীকালের ম্যাচে আরেকটা বড় চ্যালেঞ্জ–নিজেদেরই ব্যাটিং ঠিক করা। এশিয়া কাপে পুরো টুর্নামেন্টেই ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে নবাগত ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও সাবলীল ব্যাটিং করতে পারেননি ব্যাটসম্যানরা। টপ অর্ডারে প্রতি ম্যাচেই নিষ্প্রভ ছিলেন অধিনায়ক নিগার। চার ম্যাচে করেন ৫৬ রান। অন্যরাও সেভাবে সুবিধা করতে পারেননি। টপ অর্ডারে ওপেনার দিলারা আক্তারই কিছুটা ফর্মে ছিলেন।
এশিয়া কাপে ভারতের কাছে হারের পর নিগার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে, এশিয়ান গেমসই হতে যাচ্ছে এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে তার সম্ভাব্য সমাপ্তি।

২ মাসে ৯ নারীকে হত্যা, দক্ষিণ আফ্রিকায় জমছে ক্ষোভ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে।

এনসিটি ইজারা স্থগিত ও মামলা প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল’ ও ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। একই সঙ্গে আন্দোলনকারী বন্দরকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে

মেসে আরেকজনের খাবার খেয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনায় আরেকজনের খাবার খেয়ে ফেলায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে মেসের অন্য শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে চারতলার একটি মেসে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

সূত্রাপুরে ময়লা পানি নিয়ে বিরোধ, পেট্রোলের আগুনে দগ্ধ ৫
রাজধানীর সূত্রাপুরে জমে থাকা ময়লা পানি পরিষ্কার নিয়ে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরব ফেরত এক যুবকসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই