Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকা-দিল্লি সম্পর্কের কিছু অস্বস্তির বিষয় দূর করা জরুরি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ২৯
ঢাকা-দিল্লি সম্পর্কের কিছু অস্বস্তির বিষয় দূর করা জরুরি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে থাকা ‘কিছু অস্বস্তির বিষয়’ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পাঠানো আমন্ত্রণপত্র সরকার বর্তমানে পর্যালোচনা করছে।

Advertisement

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করিনি। কিছু অস্বস্তির বিষয় রয়েছে। তিনি জানেন, আমিও জানি। সেগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রয়োজনীয়তা সবাই বোঝেন।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা, বাণিজ্য এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ড. খলিলুর বলেন, “আমরা বিষয়টি এখন পর্যালোচনা করছি। সিদ্ধান্ত নেওয়ার পরই আপনাদের জানানো হবে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো বিষয়েই বিস্তারিত আলোচনা হয়নি। সেটাই স্বাভাবিক, কারণ এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সামনে সময় আছে। তবে দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার বিষয়ে আমরা আগেও বলেছি এবং এ বিষয়ে উভয় পক্ষ একমত।”

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতtarek-rahman-at-dmc

তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে।

খলিলুর রহমান বলেন, বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি; বরং সামগ্রিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী একাধিক আন্তর্জাতিক আমন্ত্রণ পেয়েছেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কেও যাবেন।

তিনি বলেন, “সবকিছু সামগ্রিকভাবে দেখতে হবে।”

সৌজন্য সাক্ষাৎ হিসেবে বৈঠকটি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকবে।

খলিলুর রহমান জানান, তিনি ফিলিপাইনের ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং জয়শঙ্কর বাংলাদেশে ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকের বিষয়টি জানতেন।

তিনি বলেন, “আমরা উভয়েই আশা প্রকাশ করেছি যে, আগামী দিনে দুই দেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে।”

বিষয়: ভারতকূটনীতিএশিয়াব্রিকস জোটব্রিকস শীর্ষ সম্মেলনদিল্লিপ্রধানমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্র মন্ত্রণালয়রাষ্ট্রদূত
Advertisement
সর্বশেষ
  • ১

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ২

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৩

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৪

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

  • ৫

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।