Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

গোলকিপারের ভুলেই কপাল পুড়ল উরুগুয়ের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯: ২৭
গোলকিপারের ভুলেই কপাল পুড়ল উরুগুয়ের

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবারের বিশ্বকাপে শুরু থেকেই ধুঁকছিল। এর পেছনে বড় কারণ ছিলেন অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে দলটির বিদায় ঘণ্টাও বেজে গেল তার করা এক ভুলেই। স্পেনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে।

Advertisement

শনিবার সকালের ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে লাতিন আমেরিকার দল উরুগুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়েছে কেপ ভার্দে। আর স্পেন হয়েছে গ্রুপ সেরা। উরুগুয়ে তৃতীয় হলেও সেরা ৮টি তৃতীয় স্থান ধারী দলের মধ্যে থাকতে পারেনি তারা।

স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে বিভাজনের খবর আসছিল সংবাদমাধ্যমে। অনুশীলনের কিছু বিষয় নিয়ে কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে তর্কে জড়ান কয়েকজন সিনিয়র খেলোয়াড়। প্রথম দুই ম্যাচে ড্র করা উরুগুয়ের মাঠের পারফরম্যান্সেও এর প্রতিফলন দেখে গেছেন স্পেন ম্যাচেও।

এই গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হলেও স্পেন ও উরুগুয়ের লড়াই দর্শকদের একবারেই মন ভরাতে পারেনি। কেউই বলার মত গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলই গোলের জন্য শট নিতে পেরেছে মাত্র একটি করে।

Advertisement
Advertisement
Advertisement
‘সবচেয়ে ছোট দেশ’ হিসেবে ইতিহাস গড়ে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দেCabo-Verde

ম্যাচের ৪২তম মিনিটে উরুগুয়ের সর্বনাশ করেন মুসলেরা। বক্সের ভেতর থেকে আলেক্স বায়েনার শট ঠিকভাবে ঠেকাতে পারেননি ৪০ বছর বয়সী এই গোলরক্ষক, যা চলে যায় জালে। এবারের বিশ্বকাপে এই নিয়ে তিন বার তার ভুলে গোল হজম করেছে উরুগুয়ে। বিরক্ত হয়ে তাই প্রথমার্ধের পরই মুসলেরাকে তুলে নেন কোচ।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আগের ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম গোল করা লামিন ইয়ামাল এদিন নিজের সেরা ছন্দে ছিলেন না। ৭৬ মিনিটে তাকে তুলে নেন কোচ। স্পেনের আক্রমণভাগের অন্য খেলোয়াড়রাও ছিলেন ভীষণ নিষ্প্রভ।

শেষের দিকে উরুগুয়ের ফেদেরিকো ভিনিয়াস বক্সের ভেতর পড়ে গেলে পেনাল্টির জোরালো দাবি জানায় দলটি। তবে রেফারি তাতে সাড়া দেননি। উল্টো যোগ করা সময়ে পাউ কুবারসিকে কঠিন ট্যাকল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও। ম্যাচ শেষের বাঁশি বাজতেই তিনি আবার মাঠে ফিরে এসে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি।

উরুগুয়ের পারফরম্যান্সে হতাশ সমর্থকদের একাংশ খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় দুয়োও দেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী (১৯তম) দল হিসেবে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

বিষয়: ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬খেলাস্পেনউরুগুয়েফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’