Advertisement

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা অ্যাডভোকেট কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে কর্ণফুলী থানা-পুলিশ।২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে আলোচনায় আসেন।

Advertisement

গতকাল শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

Advertisement

মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম জজ আদালতে এপিপি হিসেবেও দাযিত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে তাকে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করতে দেখা যায়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ চরচাকে বলেন, ওই লোকের বাসায় অপতৎপরতা চলছে এমন অভিযোগে স্থানীয় কিছু যুবক জড়ো হয়। সেখানে সমস্যা হতে পারে এমন চিন্তা থেকে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।