বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে বন্যপ্রাণী শিয়াল হত্যা করে ফেসবুকে এর মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি শিয়ালগুলোকে হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও পশুপ্রেমী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে, দেশের প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা এবং এর মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি আমি জেনেছি লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’