Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

২৭০ দিন পর্যন্ত বাকিতে এলপিজি আমদানি করা যাবে: বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৭
২৭০ দিন পর্যন্ত বাকিতে এলপিজি আমদানি করা যাবে: বাংলাদেশ ব্যাংক

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে পণ্য আমদানি করা যাবে।

Advertisement

এলপিজি আমদানিকে গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্প কাচামাল হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকারের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) ও ক্রেতা ঋণ (বায়ার্স ক্রেডিট) সুবিধা গ্রহণ করা যাবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বায়ার্স ক্রেডিটের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও দেওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে এলপিজি আমদানিকারকদের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (লোয়াব) সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ মনে করেন, বাস্তব পরিস্থিতিতে এই সুবিধার কার্যকারিতা সীমিত হতে পারে।

তিনি বলেন, বর্তমানে অনেক বিদেশি সরবরাহকারী সাইট এলসি বা অ্যাড কনফার্ম এলসি চাইছেন, যা বিদ্যমান কাঠামোতে সহজে কার্যকর করা যাচ্ছে না। তবুও সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও তিনি জানান।

এলপিজি বাল্ক আকারে আমদানি করে পরে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। মজুত, সিলিন্ডারজাতকরণ ও বিতরণ প্রক্রিয়ায় অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। এ বাস্তবতা বিবেচনায় এলপিজিকে শিল্প কাচামালের আওতায় এনে ঋণসুবিধা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়: ব্যবসাব্যাংকআমদানিগ্যাসবাংলাদেশ ব্যাংকঋণএলপিজি
Advertisement
সর্বশেষ
  • ১

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ২

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

  • ৩

    ব্যারিকেড গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না

  • ৪

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

  • ৫

    একাডেমিক গবেষণায় সরকারি অনুদান দেয় কারা?

সম্পর্কিত
  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।

  • অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’।