Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য আবার অস্বাস্থ্যকর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২: ২৫
ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য আবার অস্বাস্থ্যকর

দেশের রাজধানী ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য আবার অস্বাস্থকর হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ১১৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম।

Advertisement

একিউআই র‍্যাকিং অনুযায়ী, ১৭০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরেই রয়েছে ডি আর কঙ্গোর কিনশাসা (১৬৯) এবং পাকিস্তানের লাহোর (১৬৭)।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসে থাকলে স্বাস্থ্যগত সমস্যায় পড়তে পারেন।

Advertisement
Advertisement
Advertisement
ঢাকার বায়ুমান আজ মাঝারিdhaka-air-pollution1

একিউআই ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এ ধরনের পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।

শুষ্ক শীত মৌসুমে দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। তবে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে সাধারণত বায়ুর মানের কিছুটা উন্নতি হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্স হলো বায়ুদূষণের মাত্রা এবং তা মানুষের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তার দৈনিক সূচক। এটি পাঁচটি প্রধান দূষক—অতি সূক্ষ্ম বস্তুকণা (PM2.5), বস্তুকণা (PM10), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ভূমিস্তরের ওজোন (O₃)—এর ঘনত্বের ভিত্তিতে নির্ধারণ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং অন্য স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এ ঝুঁকিতে বেশি থাকেন।

বিষয়: বাংলাদেশঢাকাজলবায়ুঢাকা বিভাগবায়ু দূষণ
Advertisement
সর্বশেষ
  • ১

    আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

  • ২

    ইমরান খানের ঘাঁটিতে হাত দিয়ে মৌচাকে ঢিল দিচ্ছে সরকার?

  • ৩

    হুতি কারা, কী চায় তারা?

  • ৪

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ৫

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

সম্পর্কিত
  • আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

    আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেয়, ময়লার পাত্র উল্টে ফেলে এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনের অংশ ভাঙচুর করে।

  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।