Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৩: ০৭
ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন
ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে।

Advertisement

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সময় গতকাল বুধবার ওই প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের একটি প্রধান বিষয় হলো, সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার পর কীভাবে নাগরিকত্ব পেয়েছিলেন মিনেসোটার এই প্রতিনিধি। কর্তৃপক্ষ তার পরিবারের অভিবাসনসংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া মিনেসোটায় একটি গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য তার কয়েকজন আত্মীয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এক ডজনেরও বেশি সমন জারি করা হয়েছে।

ওমরের কার্যালয় দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া বক্তব্যে এই তদন্তকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানে হামলা করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রেরmother of all bombs

পত্রিকাটির এই প্রতিবেদন প্রকাশের কয়েক দিন আগেই মার্কিন ফেডারেল এজেন্টরা কংগ্রেসওম্যানের বাড়িতে তল্লাশি চালান। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে এটিকে ‘নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি’ বলেছিল ওমরের কার্যালয়।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ তল্লাশি চালানো হয়। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা রিপাবলিকানদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই তল্লাশি ‘চলমান কেন্দ্রীয় তদন্তের’ অংশ ছিল।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তল্লাশি সম্পর্কে অবগত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, এজেন্টরা ওমরের পাসপোর্ট, মুঠোফোন, ব্যক্তিগত কম্পিউটার ও নোটবুক নিয়ে গেছেন।

১৯৯৫ সালে কেনিয়ার একটি শরণার্থীশিবিরে বসবাসের পর যুক্তরাষ্ট্রে আসেন ওমর। ২০০০ সালে তিনি দেশটির নাগরিকত্ব পান।

বিষয়: নাগরিকত্বঅভিবাসনডেমোক্র্যাটআল জাজিরার প্রতিবেদনশরণার্থীট্রাম্প প্রশাসননাগরিকত্ব বাতিল
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে

  • গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    বুধবার অ্যারিজোনার বুলহেড সিটিতে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, “আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। আগের দিনে আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করতাম।”