
৬ দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
চরচা ডেস্ক

চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের পিকঅ্যাক্স পর্বত নামে পরিচিত একটি পারমাণবিক স্থাপনায় ‘শিগগিরই’ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ের মাঝামাঝিও তিনি এই স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোটখাটো বিষয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিরতি দিয়ে দিয়ে ইরানে হামলা চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, “অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। আমিও এটিকে সামরিক সংঘাত বলি। কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়। এটি বড় কোনো ব্যাপার নয়।” তার মতে, যুক্তরাষ্ট্র ‘বিরতি দিয়ে দিয়ে হামলা’ চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না। কারণ, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে আপনারা হয়তো আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না।”
ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগির পিকঅ্যাক্সে হামলা চালাতে পারি। পিকঅ্যাক্সসহ ইরানের বিভিন্ন জায়গায় কারা চলাফেরা করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে।”
জুলাইয়ের মাঝামাঝিও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ইরানকে প্রস্তুত থাকতে হবে, কারণ যুক্তরাষ্ট্র শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে।
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলাং গাজ লা’ নামে পরিচিত। পিকঅ্যাক্স পর্বত তেহরানের দক্ষিণে থাকা একটি অত্যন্ত সুরক্ষিত ও গভীর ভূগর্ভস্থ স্থাপনা। ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে এই পর্বত অবস্থিত।
এখানে শক্ত গ্রানাইট পাথরের শত শত মিটার নিচে দুটি গভীর টানেল রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও পরমাণু অস্ত্র বিস্তারবিরোধী বিশেষজ্ঞদের ধারণা, ইরান সেখানে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কেন্দ্র তৈরি করছে। এটি ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি বিকল্প বা নিরাপদ ব্যবস্থা হিসেবে তৈরি করা হতে পারে। তবে ইরানের দাবি, এটি শুধু সেন্ট্রিফিউজ তৈরির কারখানা।
অস্ত্র বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমার হামলা থেকেও স্থাপনাটিকে সুরক্ষিত রাখার জন্য পাহাড়ের এত গভীরে এসব সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।

৬ দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে অর্থায়নের অভিযোগ
পরিবেশগত ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকি বিবেচনা না করেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্টদের আর্থিক সেবা দিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান বার্কলেস ব্যাংক। এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাজ্যের অফিস ফর রেসপনসিবল বিজ

ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল! ভারতেরই স্মৃতি মান্ধানা হয়ে গেলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা ব্যাটার।

খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকে মেইন রোডের বাসিন্দা ইসমাইলের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদকের প্রধান আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসমাইলের দুই ছেলে পরাগ ও সৌরাগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ইয়াবাসহ নানা রকম মাদক উন্মুক্তভাবে বিক্রি করত।