Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাজ্যে যৌন অপরাধীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৭: ২৬
যুক্তরাজ্যে যৌন অপরাধীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা
বন্দিদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দিচ্ছে কতৃপক্ষ। ছবি: এআই দিয়ে তৈরি।

ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে থাকা যৌন অপরাধীদের অনাকাঙ্ক্ষিত ও তীব্র যৌন তাড়না নিয়ন্ত্রণে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১৫ হাজার বন্দী যৌন অপরাধের দায়ে সাজা ভোগ করছেন। বন্দীদের বিকৃত ও অনিয়ন্ত্রিত যৌন চিন্তাভাবনা নিয়ন্ত্রণে ‘এমএমপিএসএ’ নামের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু আছে। আগামী নভেম্বরের মধ্যে প্রকল্প বাড়িয়ে ২০টি কারাগারে সম্প্রসারণ করা হবে। পরবর্তী ধাপে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলেও এটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

গবেষণার অন্যতম প্রধান গবেষক অধ্যাপক বেলিন্ডা উইন্ডারের মতে, যুক্তরাজ্যে এই সেবা পুরোদমে চালু হলে মোট যৌন অপরাধীর প্রায় চারভাগের একভাগ বন্দী এই চিকিৎসার আওতায় আসতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

এই কর্মসূচির আওতায় অপরাধীদের মনস্তাত্ত্বিক সহায়তার পাশাপাশি প্রধানত দুই ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। অনাকাঙ্ক্ষিত চিন্তা দূর করতে ‘সারট্রালিন’ (এসএসআরআই গোত্রীয়) এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমায় এমন ‘অ্যান্টি-অ্যান্ড্রোজেন’ ওষুধ ব্যবহার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে এই চিকিৎসায় হরমোনের মাত্রা নেমে আসে বয়ঃসন্ধি-পূর্ববর্তী পর্যায়ে। তবে গবেষকরা জানিয়েছেন, এটিকে স্থায়ী ‘রাসায়নিক নপুংসকীকরণ’ বলা যাবে না, কারণ ওষুধ সেবন বন্ধ করলে হরমোনের প্রভাব আবার স্বাভাবিক হয়ে যায়।

এদিকে, সাবেক প্রতিশ্রুতি অনুযায়ী গুরুতর অপরাধীদের ক্ষেত্রে এ চিকিৎসা বাধ্যতামূলক করার বিষয়ে সরকার নতুন করে চিন্তা করলেও বিশেষজ্ঞরা জোরপূর্বক ওষুধ চাপিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। ড. উইন্ডার জানান, বাধ্যতামূলক ওষুধ দিলে রোগী ও চিকিৎসকের পারস্পরিক বিশ্বাস ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, কারারক্ষীদের সংগঠন ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন—দীর্ঘদিন টেস্টোস্টেরন দমন করে রাখলে অস্টিওপোরোসিস এবং হৃদরোগের মতো গুরুতর শারীরিক ঝুঁকি তৈরি হতে পারে।

যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যৌন অপরাধের মূল কারণগুলো মোকাবিলায় সরকার বদ্ধপরিকর এবং সার্বিক বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষামূলক কার্যক্রমটির পরিধি বাড়ানো হচ্ছে।

বিষয়: ওষুধজেলযৌন হয়রানি প্রতিরোধযুক্তরাজ্যপ্রকল্প
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী