Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাহ আলী মাজারে হামলায় কারা ?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১: ১৮
শাহ আলী মাজারে হামলায় কারা ?

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) এর মাজারে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কিছু লোক লাঠিসোটা নিয়ে মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

মাজারে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে। তবে পুলিশ বলছে, মাজারে মাদক সেনবকারীদের মারধর করেছে একটি গ্রুপ। ওই গ্রুপটির মধ্যে স্থানীয় ও জামায়াতে ইসলামীর কিছু কর্মী ছিল। আর জামায়াত বলছে, তাদের কোনো কর্মী এ ঘটনায় জড়িত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কিছু লোক মাজারে অবস্থানরতদের লাঠিপেটা করছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে হঠাৎ করে একটি দল মাজারে ঢোকে। তাদের হাতে লাঠি ও পাইপ ছিল। ওই দলটি মাজারে ঢুকেই ভেতরে থাকা অনেককে মারধার করে। এরপর মাজার থেকে তাদের বের করে দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর শাহ আলী থানার আমির হাফিজুর রহমান চরচাকে বলেন, “আমিও শুনছি সেখানে অভিযান হয়েছে।”

অভিযান কারা চালিয়েছে জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, “কারা চালিয়েছে, সেটা বলতে পারি না। প্রশাসন নিশ্চয়ই। আমাদের কোনো লোক ছিল না। কিন্তু সাধারণ লোক ছিল। আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে, কোনো লোক ছিল না।”

অভিযানের কোনো দলীয় সিদ্ধান্ত ছিল কি না জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, “এগুলো প্রশাসনের কাজ। এটা আমরা করব কেন? সেখানে প্রশাসনের বাইরে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। স্থানীয় সংসদ সদস্যও আমাকে এ নিয়ে জিজ্ঞাসা করলেন।”

ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন চরচাকে বলেন, “শাহ আলী মাজারে যারা মাদক সেবনকারী তাদের সঙ্গে যারা মাজার জিয়ারত করতে এসেছিল তাদের একটি ঘটনা ঘটেছে। সকালে আমি একটি ভিডিও দেখলাম।”

এমদাদ হোসেন আরও বলেন, “কিছুটা সত্যতা আমরা পেয়েছি। সেখানে যে শুধু জামায়াতের লোক ছিল এটা এমন না। সেখানে স্থানীয় কিছু লোকও ছিল।”

এমদাদ হোসেন আরও বলেন, “ভিডিও দেখে বুঝলাম, মাদকসেবীদের মারধর করা হয়েছে।”

জামায়াতের লোক ছিল কি না জানতে চাইলে এমদাদ হোসেন বলেন, “হ্যাঁ, কিছু লোক ছিল। আমরা কিছু…, ভিডিওতেও তাই দেখলাম।”

পুলিশের কোনো অভিযান ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা করিনি। আমরা জানি বৃহস্পতিবারে ওখানে গান-বাজনা হয়। ওখানে অভিযান করলে তো ভিডিওতে আমাদের দেখতে পেতেন।”

অভিযোগ পেলে মামলা হবে বলে জানিয়েছেন এমদাদ হোসেন।

এদিকে শুক্রবার জামায়েতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহ আলী মাজারে মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ছিল। যার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।”

ওই বিবৃতিতে বলা হয়, “সব কিছুতে জামায়াতকে জড়িয়ে প্রোপাগান্ডা করা কিছু দল ও মিডিয়ার মজ্জাগত অভ্যাস হয়ে দাড়িয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত মানুষের গণতান্ত্রিক, ধর্মীয় অধিকার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল। যে দলের কর্মীরা কখনো ভায়োলেন্স বিশ্বাস করে না।

বিষয়: রাজধানীহামলাপুলিশমারধরজামায়াতে ইসলামী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।