
অভিযোগ স্বীকার করে শিক্ষক আব্দুস সালাম বলেন, "শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।"

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে অনলাইনে অনুষ্ঠিত সাস্টের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাগবিতণ্ডার জেরে প্রতিবেশীর মারধরে রিফাত মৃধা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. স্বপন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বিএনপি নেতা-কর্মীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে ছৈয়দা খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলে আব্দুর রহমানকে ‘ছাত্রলীগ কর্মী’ দাবি করে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

মাজারে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে।

মব আমাদের দেশে আর নতুন কোনো ঘটনা নয়। বরং যত দিন যাচ্ছে, এটি যেন নিত্যকার একটি ঘটনায় পরিণত হচ্ছে। সেই সাথে চলে আসছে ‘গুড মব’ বা ‘ব্যাড মব’-এর মতো ধারণাও। কখনো কখনো কোনো কোনো মবের প্রতিক্রিয়ায় আবার ‘গুড জব’ বলার প্রবণতাও ফুটে উঠছে দারুণভাবে!

রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।” অন্যদিকে ডাকসুর ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো মন্তব্য করেননি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মবের কথা বললেই একটি দেশের নাম চলে আসে। সেটি হলো পূর্ব আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ, নাম উগান্ডা। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল এই দেশটিকে অভিহিত করেছিলেন ‘দ্য পার্ল অব আফ্রিকা’ নামে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১ এ আটক আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করার খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি সুস্থ আছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তার ক্ষেত্রে রাজনৈতিক দল ও কর্মীরাই ঝুঁকির প্রধান উৎস। সম্প্রতি সাংবাদিকদের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ১২ নভেম্বর স্থানীয় কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত এ হামলা চালায়। ভুক্তভোগী জানান, হামলার আগে একই চক্র তার সন্তানকে অপহরণ করেছিল। তিনি মামলা করলে জামিনে মুক্ত আসামিরা প্রতিশোধ নিতে এই হেনস্তার ঘটনা ঘটায়।