
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

কেমব্রিজ ‘আইজিসিএসই’, ‘ও’ লেভেল এবং ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ১৪১ জন বাংলাদেশি শিক্ষার্থী সর্বশেষ ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’-এর আওতায় ১৬৩টি পুরস্কার পেয়েছেন।
২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য গতকাল সোমবার রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তাদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে মর্যাদাপূর্ণ ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া, নিজ নিজ বিষয়ে দেশে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ৪৫ জন পেয়েছেন ‘টপ ইন বাংলাদেশ’ স্বীকৃতি।
একাধিক বিষয়ে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে চারজন শিক্ষার্থী পেয়েছেন ‘বেস্ট অ্যাক্রস’ পুরস্কার। অন্যদিকে, বাংলাদেশে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থী যে বিষয়গুলোতে পরীক্ষা দেন, সেসব বিষয়ে অসাধারণ ফলাফলের জন্য ১৬ জনকে ‘হাই অ্যাচিভমেন্ট’ সম্মাননা দেওয়া হয়েছে।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অসাধারণ শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ কর্মসূচি পরিচালনা করে।
অনুষ্ঠানের সূচনা করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা।
কেমব্রিজের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রড স্মিথ ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন। এ ছাড়া, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন শিক্ষাখাতে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে কথা বলেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা বলেন, শিক্ষার্থীদের দৃঢ় সংকল্প এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার প্রতিফলন ঘটেছে এসব অর্জনে।
তিনি বলেন, “প্রতিবছর এসব তরুণ মেধাবী শিক্ষার্থীকে অসাধারণ সাফল্য অর্জন করতে দেখা আমাদের কাজের সবচেয়ে আনন্দের বিষয়। প্রতিটি সর্বোচ্চ নম্বরের পেছনে রয়েছে এমন একজন শিক্ষার্থী, যিনি নিজের সক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিলেন এমন শিক্ষক ও অভিভাবকেরা, যারা তার ওপর আস্থা রেখেছেন।”
তিনি বলেন, এ পর্যায়ের সাফল্য অর্জনের জন্য প্রকৃত অর্থেই শৃঙ্খলা ও নিষ্ঠার প্রয়োজন। শিক্ষার্থীদের এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পরিচয় বহন করে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।