Advertisement

রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
রাজশাহীতে শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: চরচা

রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই এলাকার শহিদের ছেলে।

Advertisement

ভুক্তভোগী শিশুর বাবা জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে তানভীর (ছদ্মনাম) বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

এক পর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে তানভীরের এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় অভিযুক্ত দিপু। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে।

ভুক্তভোগী শিশুর বাবা আরও জানান, শুরুর দিকে লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

Advertisement

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুমন কাদেরী জানান, শিশু ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম ও তার মা থানায় উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (One Stop Crisis Centre) পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তাধীন এবং এ বিষয়ে লিখিত এজাহার পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।