Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশের জ্বালানি সংকটের পেছনে গভীর চক্রান্ত রয়েছে: রিজভী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ১১
দেশের জ্বালানি সংকটের পেছনে গভীর চক্রান্ত রয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জ্বালানি সংকটের পেছনে গভীর চক্রান্ত রয়েছে এবং সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার জনকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা বজায় রেখেছে। তিনি আরও জানান, গ্যাসের চাপ বেড়েছে এবং লোডশেডিং অনেক কমে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Advertisement

খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

রুহুল কবির রিজভী বলেন, “মহেশখালীতে ভাসমান টার্মিনালের যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে গতকাল সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। এছাড়া, এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সরবরাহ চলছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে।” গ্যাসের চাপ বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংও কমেছে বলে জানান তিনি।

সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং এবং গ্যাসের চাপ-সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, সেটি কিন্তু সরকারের কোনো ব্যর্থতা বা এ-সংক্রান্ত কারণে হয়নি। এটি দেশের মানুষ যেমন দেখেছে, আপনারাও তেমনি দেখেছেন। তবে এর পেছনে যে চক্রান্ত বা ষড়যন্ত্র নেই, তা কিন্তু নয়। অবশ্যই গভীর চক্রান্ত রয়েছে। বর্তমান সরকার সেই চক্রান্তগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করেই এই সরকার জনকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা বজায় রেখেছে। আমরা আশা করি, আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

সরকারের ভাবমূর্তি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব সরকার। অতীতে ফ্যাসিস্ট আমলে মেগা প্রজেক্টের নামে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে, সেখান থেকে বের হয়ে বর্তমান সরকার দুর্নীতিমুক্ত পরিকাঠামো গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।”

বিষয়: রুহুল কবির রিজভীমহেশখালীলোডশেডিংগ্যাসগ্যাস সংকট
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।