Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ সেপ্টেম্বর, ২০২৬
০২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খেলাপি ঋণ নিষ্পত্তিতে ‘এক্সিট’ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৯: ০৫
খেলাপি ঋণ নিষ্পত্তিতে ‘এক্সিট’ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের ‘মন্দ’ ও ‘চরম’ খেলাপি ঋণ নিষ্পত্তি এবং ব্যাংক খাতের সম্পদের মান ও তারল্য পরিস্থিতির উন্নয়নে বিশেষ এককালীন ‘এক্সিট সুবিধা’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (এফসিআরপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কারণে ব্যবসা, শিল্প ও বিভিন্ন প্রকল্পের ঋণগ্রহীতারা আর্থিক সংকটে পড়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা লোকসানে পরিচালিত হচ্ছে। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ আদায় ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে, যেসব ঋণগ্রহীতার স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণ নিয়মিত করার সম্ভাবনা কমে গেছে, তাদের জন্য এককালীন নিষ্পত্তির সুযোগ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

নীতিমালা অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ‘ব্যাড অ্যান্ড লস’ হিসেবে শ্রেণিকৃত ঋণগ্রহীতাদের সঙ্গে সম্পর্ক বিবেচনায় এনে এ সুবিধা দিতে পারবে।

প্রজ্ঞাপনে উল্লেখিত প্রধান শর্তগুলো হলো—

এ সুবিধা নিতে আগ্রহী ঋণগ্রহীতাকে এককালীন পরিশোধের মাধ্যমে সম্পূর্ণ বকেয়া দায় নিষ্পত্তি করতে হবে।

ঋণপত্র ছাড়াই আমদানি-রপ্তানির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরাbank tk

ঋণের মূলধন (প্রিন্সিপাল) কোনোভাবেই মওকুফ করা যাবে না। তবে যাচাই-বাছাই শেষে প্রয়োজনে সুদ আংশিক বা সম্পূর্ণ মওকুফ করা যেতে পারে।

সুদ মওকুফের ক্ষেত্রে তহবিল ব্যবহারের শর্ত শিথিল করা বা আয়ের খাত পরিবর্তনের প্রয়োজন হলে, আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে তার যৌক্তিকতা যাচাই করতে হবে এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের (এইচআইসিসি) মতামত নিতে হবে।

এ ছাড়া, ঋণের অর্থ ভিন্ন খাতে সরিয়ে নেওয়া, জালিয়াতি, প্রতারণা বা ঋণ বিতরণে অন্য কোনো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ঋণ এই সুবিধার আওতায় আসবে না।

তবে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে পুনঃতফসিল করা মন্দ ঋণও এ প্রজ্ঞাপনের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবে।

বিশেষ এই এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের ঋণকে অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা সম্পর্কে যোগ্য ঋণগ্রহীতাদের লিখিতভাবে অবহিত করার এবং কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রজ্ঞাপনটি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় বাংলাদেশ ব্যাংককে দেওয়া ক্ষমতাবলে এটি জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বিষয়: অর্থনীতিবাংলাদেশখেলাপি ঋণকেন্দ্রীয় ব্যাংকঋণক্ষুদ্রঋণবাণিজ্যব্যাংলাদেশ ব্যাংকআর্থিক প্রতিষ্ঠান
সর্বশেষ
  • ১

    কীভাবে হুতিরা হয়ে উঠল ইরানের সবচেয়ে ভয়ংকর মিত্র?

  • ২

    সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল, বেসরকারিদের কী হবে?

  • ৩

    বিটিভি লোগো বদলে ফেলতে চাচ্ছে কেন?

  • ৪

    কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার

  • ৫

    কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইলেক্ট্রোমার্ট

সম্পর্কিত
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

    নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়।

  • প্রশাসনে রদবদল, চার দপ্তরে নতুন সচিব

    প্রশাসনে রদবদল, চার দপ্তরে নতুন সচিব

    প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন।

  • যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    পুলিশের ধারণা, ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটা বা রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

  • ইউক্রেনে হামলা জোরদার ও ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের

    ইউক্রেনে হামলা জোরদার ও ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের

    ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সামরিক অভিযান থামানোর জন্য মস্কোর ওপর চাপ বাড়ালেও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও হামলা চালানোর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানে অ