
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করেন।

যেসব ঋণগ্রহীতার স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণ নিয়মিত করার সম্ভাবনা কমে গেছে, তাদের জন্য এককালীন নিষ্পত্তির সুযোগ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আপাতত যার স্মার্টফোন নেই, এ প্রক্রিয়ায় তিনি লেনদেন করতে পারবেন না। স্মার্টফোন না থাকলে বাটন কিংবা নরমাল ফোনে এ ব্যবস্থা যেন কার্যকর হয়, তা নিয়ে কাজ চলছে।

ব্যাংক কোনো দলের না, আমানতকারীর। মালিকানা যারই হোক, ব্যাংক কোম্পানি আইন মানতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক যেভাবে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের বদল করে ফেলে তা ব্যাংকিং সেক্টরের জন্য উদ্বেগজনক। রাজনীতি নয়, পেশাদারত্বই হোক ইসলামী ব্যাংক পরিচালনার একমাত্র নীতি।

বিশ্ববাজারে বাড়তে থাকা চরম অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সুরক্ষিত রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তাদের সংরক্ষিত সোনার একটি অংশ বিক্রি করে দিয়ে থাকতে পারে।

স্বচ্ছতা বাড়ানো ও স্বার্থের সংঘাত এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অর্থায়নে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন না।

ইস্তেকমাল হোসেন আরও জানান, বাজারভিত্তিক সুদহার ব্যবস্থায় অভ্যস্ত হতে এর আগে ‘স্মার্ট’ রেট চালু করা হয়েছিল, যা ছিল একটি অন্তর্বর্তীকালীন পদক্ষেপ। এখন থেকে এই নতুন রেফারেন্স রেটই বাজারের প্রধান নির্দেশক হিসেবে কাজ করবে।

স্বাধীনতার পর নিজস্ব মুদ্রা চালু করতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ১ ও ১০০ টাকার নোট বাজারে আসে, যাতে দেশের মানচিত্র স্থান পেয়েছিল। পরবর্তীতে জাল নোটের ঝুঁকি মোকাবিলা ও নতুন নকশা প্রণয়নে শিল্পীদের যুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক নতুন অধ্যায়ের সূচনা করে।

বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর একজন অর্থনীতিবিদ। শুধু তা–ই নয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যে কয়জন গভর্নর নিয়োগ পেয়েছেন, তারা সবাই অর্থনীতি, ব্যবসায় প্রশাসন ও ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা।

এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করবে।

গভর্নর মানসুর বলেন, প্রশাসনের মূল দায়িত্ব হবে ব্যবসা অব্যাহত রাখা এবং নিশ্চিত করা যে, ব্যাংকগুলোর শাখা আজ ও কাল খোলা থাকবে-যাতে অর্থপ্রদান ও রেমিট্যান্স নিষ্পত্তির মতো জরুরি সেবা বাধাগ্রস্ত না হয়।

ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম ৬০ শতাংশ বেশি বেড়েছে। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত সোনার দাম ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।