
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সবাই কিন্তু হুমকির মুখে আছি।’’
আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘‘পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেড বাংলাদেশ ও জনগণের জন্য। আমরা দেখেছি, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আশঙ্কা করছি, এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।’’
তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর এটা শুরু হয়। বারবার ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। এটি তারই একটি ধারাবাহিকতা।
নাহিদ বলেন, ‘‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সবাই কিন্তু হুমকির মুখে আছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে।’’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘আমরা হাদির সঙ্গে আছি। তার যেই জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু জুলাই ও বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ।’’
তিনি আরও বলেন, ‘‘দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে জবাব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ রাত থেকে আমরা মাঠে থাকব। যেখানেই ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো, সঙ্গে সঙ্গে প্রতিহত করব।’’

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।