Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৩
এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুলের শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আসামির পক্ষ থেকে জামিনের কোনো আবেদন ছিল না।

এদিন আসামি ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনে বলা হয়, মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তে জানা যায়, মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর এমপি নজরুলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ছিলেন।

মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে বলা হয়, ভবিষ্যতে রিমান্ডও চাওয়া হবে।

এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবন আবাসিক এলাকার ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং শ‍্যালক ওবায়দুর রহমান- এই ৩ জনকে আসামি করা হয়।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

এদিকে, ভিডিও ভাইরালের পর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের গাড়ি চালক ও মৃত মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। সেই মামলার বাদী ওবায়দুরকে এবার মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় আসামি করা হয়েছে।

মামলায় বাদী মো. মাসুম বিল্লাহ উল্লেখ করেন, গত জুনে গাজী নজরুলের সঙ্গে ভিক্টিমের ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে হয়। আসামি ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুলের সঙ্গে ভিকটিম মরিয়মের বিয়ে হয়। সংসদ সদস্য হওয়ায় তিনি ভিকটিম মরিয়ম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামসহ শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। ভিকটিম মরিয়ম বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে জানায়, বিয়ের পর থেকেই নজরুল ও তার প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ২০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৫টায় গাজী নজরুল ভিক্টিমের বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত তাদের বাসায় যেতে বলেন। বাসায় গিয়ে ভিক্টিমের বাবা দেখতে পান অনেক লোকজন সেখানে উপস্থিত।

তখন তিনি জানতে পারেন বাসার ভেতরে একটি রুমে তার মেয়ে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে শেরেবাংলা নগর পুলিশের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এ দৃশ্য তিনি নিজেই দেখতে পান। এসময় বিছানার উপরে তার লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়।

মামলায় উল্লেখ করা হয়, আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং আসামিদের প্ররোচনায় তার মেয়ে মরিয়ম আত্মহত্যা করেছেন।

বিষয়: সাতক্ষীরাজামায়াতঅপরাধরাজনীতিকারাগার
সর্বশেষ
  • ১

    গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

  • ২

    এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে

  • ৩

    র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

  • ৪

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলা: তিন আসামি স্বীকারোক্তিতে যা বললেন

  • ৫

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

সম্পর্কিত
  • র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

    র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

    র‍্যাগিং, শারীরিক হামলা ও সিল জালিয়াতির মতো অপরাধের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে প্রশাসনিক শাস্তির আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার বিকেলে

  • বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ।

  • ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    মামলার নথি থেকে জানা যায়, ‘প্রোটিন অ্যান্ড পেরিশেবল’ (পিএনপি) নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির বাদী হয়ে গত বছরের ৩ জুলাই আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলাগুলো করেন।

  • চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।