Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক বছরের জন্য বাতিল বিপিএল, ক্ষতি করে আয়োজন চান না তামিম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭: ৪৯
এক বছরের জন্য বাতিল বিপিএল, ক্ষতি করে আয়োজন চান না তামিম
তামিম ইকবাল, ছবি: চরচা

শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে যা বলে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, সেটা এবার আনুষ্ঠানিকভাবেই জানালেন। চলতি বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা নেই বিসিবির। সময় নিয়ে স্বচ্ছভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

Advertisement

বিসিবি সভাপতি নির্বাচিত হয়েই তামিম জানিয়েছিলেন, জোড়াতালির বিপিএল আর নয়। মাঝে অবশ্য গুঞ্জন ছিল এবারের আসর মাঠে গড়ানোর। তবে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বিপিএল।

Advertisement
Advertisement
Advertisement

মিরপুরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তামিম বিপিএল প্রসঙ্গে বলেন, “আমার মনে হয় না এই বছর বিপিএল হবে। বিপিএলের গত দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। টুর্নামেন্টে এক আসরে ২০ কোটি টাকা করে ক্ষতি হয়, তার মানে কিছু একটা জিনিস আছে যা ঠিকমত হচ্ছে না। তাই এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা কি বিপিএল চাই? এক শ ভাগ। আমি কি তাড়াহুড়ো করে বিপিএল চাই? মোটেও না। আমরা কি সঠিকভাবে বিপিএল চাই? অবশ্যই।”

“আমরা যদি এখন বিপিএল করতে চাই, তাহলে দুইটা ফ্র্যাঞ্চাইজি আছে রংপুর আর রাজশাহী। তবে এমনকি রাজশাহীরও সব কিছু মানা হয়েছে, সেটাও না। তারা শতভাগ পারিশ্রমিক দিয়েছে, তবে তারা কি সব নিয়ম মেনেছে? না। তাই আমরা সব প্রক্রিয়া মেনে সময় নিয়ে এটা করতে চাই। সেটা ৬ মাস, ১২ মাস বা ১৮ মাসও যদি লাগে, আমরা সেই সময়টা নেব।”

বিপিএলে এক বছর আগেই ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল কয়েক বছরের জন্য। সেখানে চুক্তির বাইরে গিয়ে যদি বিসিবি এভাবে এক আসর বাতিল করে, তাতে ক্ষতির মুখে পড়তে পারে ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্সের মত দুটি ফ্র্যাঞ্চাইজি।

তামিম নিশ্চিত করেছেন এখানেও স্পষ্ট থাকার বিষয়টি, “আমরা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসব। আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে এরকম অনেক সংবাদ সম্মেলনে আপনা তথ্য পাবেন এই ব্যাপারে। তবে আমি আবারও বলতে চাই, ২০ কোটি টাকা ক্ষতি করে আমরা বিপিএল আয়োজন করতে চাই না।”

তামিম সংবাদ সম্মেলনে আরও বলেছেন, সব প্রক্রিয়া মেনে একটা ভালো বিপিএল হবার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বিপিএল আয়োজনে তাড়াহুড়ো নেই। আগামী এপ্রিল-মে মাসের মধ্যে যদি সব ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় নিয়ম মেনে, তাহলে আগামী বছর বিপিএল হতে পারে।

বিষয়: খেলাবিসিবিক্রিকেটবিপিএলতামিম ইকবাল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।