Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও করি: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২২
চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও করি: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

গত জুলাইয়ে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। ওই হামলায় চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে। তবে এই প্রতিবেদনকে পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। আপনারা ঠিকই বলেছেন, আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।”

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এর আগে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চমানের স্যাটেলাইট চিত্রের সংশ্লিষ্টতা পেয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সঙ্গে চীনের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ অবশ্য প্রকাশ্যে তোলেনি তারা।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ জুলাইয়ের হামলায় ব্যবহৃত স্যাটেলাইট চিত্রের বিষয়ে চীনা কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং এর প্রমাণও দাবি করা হয়েছিল। চীন অবশ্য ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, কোনো চীনা প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়।

বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালতেলের দাম বৃদ্ধি

এনডিটিভি বলছে, এই ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা রয়েছে। ওই সফরের আগে ঘটনাটি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

আসন্ন বৈঠকে ট্রাম্প এই বিষয়টি তুলবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি কার্যক্রমকে একইভাবে দেখান। তিনি বলেন, “তারা মূলত আমাদের মতোই কাজ করে। চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। আপনারা ঠিকই বলেছেন, আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।”

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নানা বিষয়ে উত্তেজনা থাকলেও তা কমিয়ে দেখানোর জন্য তার প্রশাসন সম্প্রতি যে চেষ্টা করছে, ট্রাম্পের এই বক্তব্য তারই ধারাবাহিকতা বলে মত বিশেষজ্ঞদের। তবে ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ রয়েছে।

বিষয়: চীনযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পগুপ্তচরহামলাইরান
সর্বশেষ
  • ১

    গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

  • ২

    ‘আমি কীভাবে এস আলমের দোসর হলাম?’

  • ৩

    মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

  • ৪

    দেশে তৈরি এই রোবট চলতে পারবে মঙ্গল গ্রহে!

  • ৫

    বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

সম্পর্কিত
  • গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

    গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

    গাজীপুরের জয়দেবপুরে ডোবার পানিতে ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তায় পাওয়া খণ্ডিত ও অর্ধগলিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই সঙ্গে কেন তাকে হত্যা করা হয়েছে, সেই রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

    মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

    ৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

    বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

    ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় যশোরের বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে।

  • বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

    বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

    সৌদি আরবে হুতিদের নতুন করে হামলা এবং জাহাজে ইরানি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকায় আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।