চরচা প্রতিবেদক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার আনুমানিক বয়স ৬৫ বছর।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, আজ সকালের দিকে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার জন্য এরইমধ্যে সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে।