
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কারকাজ থমকে আছে। কার্যাদেশ দেওয়ার পরও ঠিকাদার কাজ শুরু না করায় চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
কাজের কার্যাদেশ দেওয়া এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর পার হলেও ঠিকাদার এখনো সংস্কারকাজ শুরু করেননি। ফলে প্রতিদিন যাতায়াতের জন্য সড়কটির ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান ঝিনাইদহের মহেশপুরের খর্দ্দ খালিশপুর গ্রামের সঙ্গে সংযোগকারী সড়কটি চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন তার ভাতিজা মোস্তাফিজুর রহমান।
সড়কটির পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায় এবং সড়কের বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে।
মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে চলাচলের সময় ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।
তিনি জানান, জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়।
কাজটি পান ঠিকাদার রফিকুল ইসলাম। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর থেকেই তিনি বিভিন্ন অজুহাতে কাজ শুরু করতে গড়িমসি করতে থাকেন।
শেষ পর্যন্ত কোনো কাজ না করেই গত ১৩ এপ্রিল চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
স্থানীয় কলেজশিক্ষক শামীম হোসেন বলেন, প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু সড়কের অসংখ্য গর্তের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, “এই সড়ক দিয়ে কোনো গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কার্যত জীবন-মরণ সংগ্রামে পরিণত হয়েছে।”
স্থানীয় বাসিন্দা আবদুল গফুর বলেন, ঝিনাইদহের এসবিকে ও সাবদালপুর এলাকা এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নসহ প্রায় ২০টি গ্রামের মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করে।
তিনি বলেন, “এখন এই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করায় ঠিকাদারের সঙ্গে চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
তিনি বলেন, “সড়ক সংস্কারের জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আশা করছি, শিগগিরই এই প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করা যাবে।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।