চরচা প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর।
সোমবার সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে ট্রলিম্যানদের সহায়তায় দুই নারীকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।