Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ৩১ স্থানে ফাটল, আতঙ্কে শহরবাসী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০: ০৯
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ৩১ স্থানে ফাটল, আতঙ্কে শহরবাসী

কয়েক দিনের টানা ভারী বর্ষণে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের অন্তত ৩১টি স্থানে বড় ধরনের গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঘাঘট নদীর পানির চাপে বাঁধ ভেঙে জেলা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সম্ভাব্য বন্যার আতঙ্কে রয়েছেন বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দারা।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাঁধ ভেঙে গেলে শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। এর পাশাপাশি এলাকাবাসী অভিযোগ করে বলে, পরিস্থিতি পরিদর্শনে গাইবান্ধার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রতিকার করেনি।

গাইবান্ধা পৌর বিএনপির নেতা শহিদুজ্জামান শহীদ জানান, শহর রক্ষা প্রকল্পের আওতায় ঘাঘট নদীর লুপ কাটিং করে শহরের শেষ প্রান্ত দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। এরপর গাইবান্ধা শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে ঘাঘট নদীতে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এছাড়াও নদীর তীর রক্ষায় প্রায় ৩ কিলোমিটার এলাকায় কংক্রিটের (সিসি) ব্লক স্থাপন করা হয়।

বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর পাউবো কোটি কোটি টাকা জরুরি মেরামতের নামে ব্যয় করলেও তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ের পরও ২০১৯ সালে বন্যার পানির তোড়ে গাইবান্ধা পৌর এলাকার কুঠিপাড়া এলাকায় ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। তখন পানির স্রোতে বেশকিছু বাড়িঘর ও অবকাঠামো ভেসে যায়। এবং শহরের বিভিন্ন এলাকায় বুকসমান ও কোমরসমান পানি জমে যায়।

সে সময় রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে। পরে পানি নেমে গেলে পাউবো বড় অঙ্কের অর্থ ব্যয় করে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ব্লক স্থাপন করে।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলে, বালু ব্যবসায়ী ও প্রভাবশালীরা বাঁধের বিভিন্ন অংশ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি করেছেন। এর ফলে প্রতি বছরের মতো এবারও শহর রক্ষা বাঁধের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ছোটবড় ৩১টি স্থানে গর্ত ও ভাঙন দেখা দিয়েছে।

অনেক জায়গায় বাঁধের মাত্র এক ফুট অংশ অবশিষ্ট রয়েছে বলে জানান স্থানীয়রা। কোথাও কোথাও পানির স্রোতে বাঁধের বড় অংশ ধসে গেছে। এতে বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে পড়েছেন ঘাঘট নদীতীরবর্তী বাসিন্দারা।

বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা সবুর মিয়া বলেন, আমার বাড়িটা বাঁধের সঙ্গেই। বাঁধ ভেঙে গেছে সেখানে। ধসে যাওয়া বালু ও মাটিতে ঘরের বেড়া নষ্ট হয়েছে। এখন ঘরে থাকার মতো অবস্থাও আর নেই। বাঁধ ভেঙে কখন ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, সেই আতঙ্কে ছেলেমেয়ে নিয়ে রাতভর বসে থাকি।

এ খবরে গাইবান্ধার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তবে নারী নেত্রী অ্যাডভোকেট নিলুফার ইয়াসমীন শিল্পী অভিযোগ করেন, জেলা প্রশাসক আশ্বাস দিলেও পানি উন্নয়ন বোর্ড কয়েকটি ফাটলে বালুর বস্তা ফেলেই তাদের দায়িত্ব শেষ করেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে শহর রক্ষা বাঁধের কাজ করা হবে।

বিষয়: গাইবান্ধানদীজেলার খবরবন্যাপানি
সর্বশেষ
  • ১

    তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

  • ২

    নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • ৩

    কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

  • ৪

    জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

  • ৫

    দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত

সম্পর্কিত
  • তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

    তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

    রাজধানীর তেজগাঁওয়ে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকা

  • নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ

    নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

    কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

    রবি শীলের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকা বাজারে দোকান করেন। কাকি বাড়িতে একা থাকেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

  • জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

    জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

    আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলাটা নিশ্চিতই ছিল। আলোচনা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও। তবে আনুষ্ঠানিক ঘোষণায় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।