Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তাইওয়ান কখনোই ‘চীনের তাইওয়ান’ হতে পারে না: প্রেসিডেন্ট লাই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯: ১৫
তাইওয়ান কখনোই ‘চীনের তাইওয়ান’ হতে পারে না: প্রেসিডেন্ট লাই

তাইওয়ানকে তার গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে এবং কখনোই চীনের অংশে পরিণত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। একই সঙ্গে তিনি তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতাকর্মীদের প্রতি বেইজিং থেকে আসা ‘লাল সন্ত্রাসের’ বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

দুই বছর আগে নির্বাচিত হওয়া লাই এবং তার ক্ষমতাসীন ডিপিপি চীন থেকে তাইওয়ানের পৃথক পরিচয়ের পক্ষে অবস্থান নিয়ে থাকে। এই অবস্থান প্রায়ই বেইজিংকে ক্ষুব্ধ করে, কারণ চীন দ্বীপটিকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ডিপিপির বার্ষিক সম্মেলনে বক্তব্যে লাই বলেন, শান্তিকালেও তাইওয়ানকে সতর্ক থাকতে হবে। তিনি চীনের কথিত ‘আইনগত যুদ্ধের’ উদাহরণ হিসেবে সম্প্রতি প্রণীত ‘জাতিগত ঐক্য আইন’-এর কথা উল্লেখ করেন। তার মতে, এই আইন চীনের সীমানার বাইরে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আইনি ভিত্তি তৈরি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

এ নিয়ে তাইওয়ানে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এর ফলে বেইজিং তাইওয়ানের যাদের বিচ্ছিন্নতাবাদী মনে করে, তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের নতুন আইনি ভিত্তি পেতে পারে। তবে চীন এ আইন নিয়ে সব ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া, চীনের আইনব্যবস্থার এখতিয়ার তাইওয়ানে নেই।

সরকারি ভাষা মান্দারিনের পরিবর্তে তাইওয়ানিজ (হক্কিয়েন বা হোকলো) ভাষায় দেওয়া বক্তব্যে লাই বলেন, “আমি দলের সহকর্মীদের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধভাবে চীনের ‘রেড টেরর’ থেকে তাইওয়ানের সমাজকে রক্ষার আহ্বান জানাচ্ছি।”

‘তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার পক্ষে সম্ভব নয়’badrul alam 13

তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক ও স্বাধীন জীবনধারা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং কোনো অবস্থাতেই ‘গণতান্ত্রিক তাইওয়ান’কে পেছনে ফিরিয়ে ‘চীনের তাইওয়ান’-এ পরিণত হতে দেওয়া যাবে না।”

এ বিষয়ে মন্তব্য জানতে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেইজিং লাইয়ের আলোচনার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করেছে।

ডিপিপির চেয়ারম্যানের দায়িত্বও পালন করা লাই পুনর্ব্যক্ত করেন, তাইওয়ান ইতিমধ্যেই একটি স্বাধীন রাষ্ট্র। এর সাংবিধানিক নাম ‘রিপাবলিক অব চায়না’ এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।

তিনি বলেন, “কে কোন জাতিগোষ্ঠীর, কে আগে এসেছে বা পরে এসেছে—তা বিবেচ্য নয়। যারা তাইওয়ানকে নিজেদের দেশ হিসেবে স্বীকার করে, তারাই এ দেশের মালিক। তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষই।”

১৯৪৯ সালে মাও জে দংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্টদের কাছে গৃহযুদ্ধে পরাজিত হয়ে রিপাবলিক অব চায়না সরকার তাইওয়ানে আশ্রয় নেয়। অপরদিকে কমিউনিস্টরা মূল ভূখণ্ডে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে।

এখন পর্যন্ত দুই সরকার আনুষ্ঠানিকভাবে একে অপরকে স্বীকৃতি দেয়নি। গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে কোনো শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিও স্বাক্ষরিত হয়নি।

বিষয়: চীনযুদ্ধআইন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।