Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ওডিসি থাকলেও হারিয়ে গেল টেলেগনি, কী ছিল তাতে?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯: ১৬
ওডিসি থাকলেও হারিয়ে গেল টেলেগনি, কী ছিল তাতে?

প্রায় ৩ হাজার বছর আগে লেখা হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাবলাম আমরাও কিছু কথা বলি।

Advertisement
Advertisement
Advertisement

ট্রোজান যুদ্ধ শেষে রাজা ওডিসিউসের নিজ রাজ্যে ফিরে আসার গল্প ওডিসি। কিন্তু দীর্ঘ দুঃসাহসিক অভিযানের পর রাজা যখন দেশে ফিরলেন, তখন কী ঘটেছিল? কেমন ছিল ওডিসিউসের জীবনের শেষ পর্ব? গ্রিক মহাকবি হোমারের লেখা ওডিসির মোট ২৪টি খণ্ড রয়েছে। এই খণ্ডগুলোতে এই প্রশ্নের উত্তর নেই।

তবে রাজার পরিণত কী হয়েছিল তা নিয়ে ঠিকই লেখা হয়েছিল। তাহলে? পরের পর্বটি কালের গর্ভে হারিয়ে গেছে। সেই খণ্ডটির নাম ছিল ‘দ্য টেলেগনি’। সেই অধ্যায়ে রাজা ওডিসিউসের জীবনের এক ট্র্যাজিক এবং বিস্ময়কর সমাপ্তি ফুটে উঠেছে।

ওডিসি যেখানে শেষ, সেখান থেকেই মূলত শুরু হয় ‘দ্য টেলেগনি’র গল্প। এই কাব্যটিতে আছে রাজার শেষজীবনের অ্যাডভেঞ্চার এবং তার পুত্র টেলেগোনাসের কাহিনি। কিন্তু মন খারাপ করা কথা হলো, মূল প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিটির মাত্র দুটি লাইন বর্তমানে টিকে আছে। মজার ব্যাপার হলো, এটি হোমার লেখেননি। ধারণা করা হয় গ্রিক কবি সিনাইথন অথবা ইউগামন এটি লিখেছিলেন। ওডিসিউসের কিংবদন্তিকে বাঁচিয়ে রাখতেই এই সিক্যুয়েলটি রচনা করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement
আমির খানের বিয়ে, কেন আলোচনায় লাভ জিহাদ?Untitled-22546988.jpg

জানার চেষ্টা করা যাক–কী আছে শেষ অধ্যায়ে। রাজা ওডিসিউস তো দেশে ফিরলেন। তারপর তিনি আবারও অভিযানে বেরিয়েছিলেন। তিনি থেসপ্রোটিয়া নামে এক দ্বীপে পৌঁছান। সেখানে তিনি ক্যালিসাইড নামের এক রমণীকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়। রাজা সেই দ্বীপে একাধিক যুদ্ধ করেন। রানীর মৃত্যুর পর রাজা ছেলেকে সেই রাজ্যের রাজা করে আবার নিজ দেশে ফিরে আসেন।

শিল্পীর চোখে হোমারের ওডিসির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
শিল্পীর চোখে হোমারের ওডিসির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

হোমারের ওডিসিতে আমরা ডাইনি সার্সিকে দেখেছি। রাজার সঙ্গে এই ডাইনির সম্পর্ক তৈরি হয়েছিল, তাদের একটি পুত্র সন্তানও হয়। টেলেগনি কাব্যের মূল ট্র্যাজেডি শুরু হয় সার্সি ও সেই পুত্র–টেলেগোনাসকে কেন্দ্র করে। টেলেগোনাস বড় হয়ে তার বাবাকে খুঁজতে বের হয়। তার মা সার্সি তাকে দেবতা হেফেস্টাসের তৈরি একটি বিশেষ বর্শা দেয়, যার মাথায় যুক্ত ছিল একটি বিষাক্ত স্টিংরে মাছের হুল।

টেলেগোনাসের জাহাজ এসে ভেড়ে ওডিসিউসের রাজ্য ইথাকার উপকূলে। ক্ষুধার্ত টেলেগোনাস ও তার সঙ্গীরা ইথাকার রাজ্যের গবাদি পশু চুরি করতে শুরু করে। এই চুরি ঠেকাতে রাজা ওডিসিউস নিজেই চোরদের সর্দার টেলেগোনাসের মুখোমুখি হয়। কেউ কাউকে চেনে না, তার ওপর ছিল অন্ধকার। শুরু হয় লড়াই। টেলেগোনাসের বিষাক্ত বর্শার আঘাতে ওডিসিউসে মৃত্যু হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগমুহূর্তে রাজা জানতে পারেন, হত্যাকারী এই তরুণ তারই সন্তান। এই টেলেগোনাসের নাম থেকেই কাব্যের নাম হয় ‘টেলেগনি’।

তারপর? ওডিসিউসের মৃত্যুর পর তার মরদেহ নিয়ে টেলেগোনাস, ওডিসিউসের স্ত্রী পেনেলোপি ও তার বড় ছেলে টেলেমেকাস ডাইনি সার্সির দ্বীপে যায়। সার্সি জীবিত সবাইকে অমরত্ব দান করে। শেষে টেলেগোনাস বিয়ে করে তার সৎমা পেনেলোপিকে আর ওডিসিউসের বড় ছেলে টেলেমেকাস বিয়ে করে ডাইনি সার্সিকে!

তখনও, এখনও, অনেকে ওডিসির মূল কাহিনির সঙ্গে এই কাহিনিকে মেলাতে পারেন না। অনেকে ‘দ্য টেলেগনি’কে একটি ‘ফ্যান ফিকশন’ হিসেবে দেখেন। স্টার ওয়ার্স, ডিসি বা মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে যেমন মূল স্রষ্টার চলে যাওয়ার পরও বছরের পর বছর নতুন গল্প তৈরি হতে থাকে, টেলেগনিও ছিল অনেকটা সেরকম।

গল্প বলছি; কিন্তু বলা হলো না–কীভাবে টেলেগনির গল্পটি জানা গেল। কারণ আমরাই তো বললাম, পাণ্ডুলিপিটির মাত্র দুটি লাইন টিকে আছে। প্রায় দেড় হাজার বছর আগে প্রোক্লাস নামে একজন বিখ্যাত গ্রিক পণ্ডিত ও ব্যাকরণবিদ ‘দ্য টেলেগনি’ মহাকাব্যের মূল কপিটি পড়েছিলেন। তখনও পুরো পাণ্ডুলিপি টিকে ছিল। তিনি টেলেগনিসহ সেসময়ের গ্রিক পৌরাণিক মহাকাব্যগুলোর মূল কাহিনির একটি বিশদ গদ্য-সারসংক্ষেপ লিখে রেখেছিলেন। তার লেখা সেই বইটির নাম ‘ক্রিস্টোম্যাথি’।

তথ্যসূত্র: জাস্ট ওয়াচ, ব্রিটানিকা, মেন্টাল ফ্লস, দ্য আল্টিমেট এনসাইক্লোপিডিয়া অব মিথলোজি (আর্থার কটেরেল এন্ড র‍্যাচেল স্টর্ম)

বিষয়: সিনেমামহাকাব্যরাজাকবিক্রিস্টোফার নোলান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।