Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ২০
মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তানহা বিনতে বাশার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন । এ ঘটনায় তানহার বাবা আবুল বাশার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

তানহা রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে তানহার বাবা বাসায় গিয়ে মেয়েকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আবুল বাশার অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে সাইমুন নামের এক যুবক তানহার সঙ্গে খারাপ আচরণ করছিল এবং মানসিকভাবে চাপ দিচ্ছিল। আমরা ধারণা করছি, তার চাপের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।

তানহার সহপাঠী তাসমিম আলম নাগর বলেন, সাইমুন ইউল্যাবের শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে তানহাকে হয়রানি করছিল। তানহা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা মনে করি, তার প্ররোচনায়ই তানহা আত্মহত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠ্র বিচার দাবি করছি।

মোহাম্মদপুর থানার এসআই বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টসহ অন্যান্য নথি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: মরদেহরাজধানীশিক্ষার্থীবিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

  • ২

    দুই বছরে ৩ সরকার, রূপালী ব্যাংকের পর্ষদে বদলও ৩ বার

  • ৩

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

  • ৪

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

  • ৫

    ‘আমাদেরকে পুতুল বানানো হয়েছে, আমাদের বাজার নেওয়ার জন্য’

সম্পর্কিত
  • রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা চড়বেন হয়তো।

  • বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

    বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে, হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত।

  • সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।